কারামুক্তি দিবসে শেখ হাসিনাকে নেতাকর্মীদের শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৯, ২১:০০আপডেট : ১১ জুন ২০১৯, ২২:৩৯

শেখ হাসিনা (ফাইল ছবি) এক-এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের হাত থেকে কারামুক্তির ১১তম বার্ষিকীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ জুন) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তারা শুভেচ্ছা জানান।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জাতীয় সংসদ ভবনে স্থাপিত সাব-জেলে ১১ ‍মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ১১ জুন মুক্তি পান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ২০০৭ সালের ১৬ জুলাই তাকে গ্রেফতার করা হয়।

কারামুক্তি দিবসে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট সাহারা খাতুন, আবদুল মতিন খসরু, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, ড. হাছান মাহমুদ, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দীন নাছিম, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হক চৌধুরী নওফেল, এসএম রেজাউল করিম, ড. আবদুস সোবহান গোলাপ, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান সিরাজ, মির্জা আজম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ দলটির শীর্ষ নেতারা।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানো হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের নেতৃত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র কর্মকর্তারাও শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

/এমএইচবি/এমএ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম