বাজেটে বিত্তবানদের স্বার্থ রক্ষা হয়েছে: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৯, ১৪:৩৬আপডেট : ১৮ জুন ২০১৯, ২২:২৭

বক্তব্য রাখছেন শামসুজ্জামান দুদু ২০১৯-২০ সালের প্রস্তাবিত বাজেটে বিত্তবানদের স্বার্থরক্ষা হয়েছে, কিন্তু সাধারণ মানুষের জন্য কিছুই নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (১৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গরিবের বাজেট চাই শীর্ষক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেওয়া হলে দেশবাসী এটাকে সরকারের অনেক খারাপ কাজের মাঝে একটা ভালো কাজ হিসেবে মনে করবে। অন্যদিকে যে বাজেট দেওয়া হয়েছে, সেই বাজেটে বিত্তবানদের স্বার্থরক্ষা হয়েছে, কিন্তু সাধারণ মানুষের জন্য কিছুই নেই। আন্দোলন ছাড়া এই সরকারের পতন সম্ভব নয়।’

সরকারের আপত্তির কারণেই আদালত খালেদা জিয়াকে জামিন দেয়নি উল্লেখ করে দুদু বলেন, ‘‘বাংলাদেশের বিচারব্যবস্থা স্বাধীন না, এটা আরেকবার প্রমাণ হলো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার (১৬ জুন) বলেছেন— ‘খালেদা জিয়াকে যদি কোর্ট জামিন দেন, তাহলে সরকারের আপত্তি থাকবে না।’ তাহলে ধরে নেওয়া যায়, এতদিন সরকারের আপত্তির কারণেই আদালত তাকে জামিন দেয়নি। সরকার যদি খালেদা জিয়ার মুক্তি ও জামিনের পথে বাধা না হয়, তাহলে তিনি মুক্তি পাবেন বলে আমি বিশ্বাস করি।’’

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে তিনি বলেন, ‘এই যে বাজেট দেওয়া হয়েছে, এ বাজেট পুরোটাই বড়লোকের, সাধারণ মানু‌ষের না। কিছু দিন আগেও কৃষক ধানক্ষেতে আগুন দিয়েছেন ধানের দাম না পাওয়ার কারণে। ধান উৎপাদনে যেখানে ৮০০ থেকে ১০০০ টাকা খরচ, সেখানে ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছেন কৃষক। অথচ এই বাজেটে কৃষ‌কের জন্য কোনও ছাড় দেওয়া হয়নি। ছাড় দেওয়া হয়েছে বেশি যারা ব্যাংক লুট করেছেন, শেয়ারবাজার লুট করেছেন তাদের। দেশের জনগণকে বাঁচিয়ে রেখেছেন যে কৃষক-শ্রমিক, তাদের নিয়ে বাজেটে কোনও সুনির্দিষ্ট কথা নেই।’
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং সংগঠনের প্রচার সম্পাদক গোলাম সরোয়ার সরকারের সঞ্চালনায় মানববন্ধনে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সেকুল প্রমুখ বক্তব্য দেন।

/এইচএন/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম