রাষ্ট্রের প্রতিটি অঙ্গে সরকার হস্তক্ষেপ করছে: খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৯, ১৩:৫৭আপডেট : ২১ জুন ২০১৯, ১৪:২০

বক্তব্য রাখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী রাষ্ট্রের প্রতিটি অঙ্গে সরকার নগ্ন হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এমনকি সুশীল সমাজের ওপরও নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে। সবাই কথা বলতে ভয় পাচ্ছে। কথা বললেই খুন-গুম ও হামলা-মামলায় জড়িয়ে নির্যাতন করা হচ্ছে।’  

শুক্রবার (২১ জুন) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত  'বিচার বিভাগে রাষ্টীয় হস্তক্ষেপ বন্ধ এবং বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি' শীর্ষক এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

খসরু বলেন, ‘এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। এটা যেমন সবার কাছে দিনের আলোর মত পরিষ্কার, ঠিক তেমনই খালেদা জিয়াকে যে শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে, সেটাও সারা পৃথিবীর মানুষের কাছে পরিষ্কার।’ 

আমির খসরু বলেন,‘মানুষের বিচার পাওয়ার প্রত্যাশা ও বিচার বিভাগের ওপর আস্থা উঠে যাওয়ার চেয়ে আর কোনও বড় সমস্যা একটি দেশে হতে পারে না। মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ। বিচার বিভাগে হস্তক্ষেপ করা হলে মানুষ খুব কষ্ট পায়। জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে।’ 

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘খালেদা জিয়ার জামিনে হস্তক্ষেপ করছে বলেই সরকারের এমপি-মন্ত্রীরা প্রতিনিয়ত নিজেদের প্রোটেক্ট করার জন্য বলে বেড়াচ্ছেন, তারা খালেদা জিয়ার জামিনে হস্তক্ষেপ করছেন না। হস্তক্ষেপ যদি নাই করে থাকেন, তবে এমন প্রশ্ন আসে কেন?’ 

তিনি বলেন, ‘সরকার তাদের ক্ষমতা স্থায়ী করার লক্ষ্যে আদালতকে ব্যবহার করে অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে আটক রেখেছে। এদেশের মানুষের গণদাবি খালেদা জিয়ার মুক্তি এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে পাওয়া।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা  সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবিরা নাজমুল, নিপুণ চন্দ্র রায় চৌধুরী, তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক ড.কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ। 

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের