দেশের তরুণরাও বিশ্বে সাড়া জাগাতে পারে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৯, ২০:৫০আপডেট : ২৫ জুন ২০১৯, ২০:৫১

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)

এদেশের তরুণরাও সুযোগ পেলে বিশ্বে সাড়া জাগাতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি  বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরমাণু বিজ্ঞানীর স্ত্রী ও একজন কম্পিউটার বিজ্ঞানীর মা। এদেশের মেধাবী তরুণরা ইতোমধ্যেই বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে এবং দেশে যে বিজ্ঞানচর্চার সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে তারা বিশ্বে সাড়া জাগাতে সক্ষম।’

মঙ্গলবার (২৫ জুন) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সেখানে তিনি তিনদিনব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও তৃতীয় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন।১৯৮টি বিজ্ঞান প্রকল্পে ২৬৪ জন, অলিম্পিয়াডে ১২৬ ও কুইজে ৯৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইতি রাণী পোদ্দার বিশেষ অতিথি এবং বিজ্ঞান জাদুঘরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. নূরুল আলম সভাপতির বক্তব্য রাখেন।

/এমএইচবি/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের