আইনের শাসনের অভাবে বরগুনায় হত্যাকাণ্ড: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ১৩:৩০আপডেট : ২৭ জুন ২০১৯, ১৪:১১

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) বরগুনায় প্রকাশ্য দিবালোকে অনেক লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

বিবৃতিতে তারা বলেন, দেশে আইনের শাসনের অভাব বলেই বরগুনায় এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। ফলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, কুপিয়ে হত্যা পৈশাচিকতার চরম পর্যায়ে পৌঁছে গেছি আমরা। নরপিশাচদের শক্তির উৎস কোথায়?

বৃহস্পতিবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাপের এই দুই শীর্ষ নেতা এসব কথা বলেন।

তারা বলেন, আইনের শাসন না থাকায় দেশব্যাপী এক ভয়ঙ্কর অরাজক পরিস্থিতি বিদ্যমান। প্রতিদিন নানা ঘটনায় মানুষ হত্যার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন এখন মহামারী আকার ধারণ করেছে। সুষ্ঠু বিচার ব্যবস্থার অভাব এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি বর্তমানে এক জুলুমের জায়গায় পরিণত হয়েছে। মানবতা ও মানবিক মূল্যবোধের অভাবে এবং শাসকগোষ্ঠীর নিজ স্বার্থে রাষ্ট্রযন্ত্রকে যথেচ্ছ ব্যবহারের ফলে দেশের মানুষ সর্বদা এক অজানা আশঙ্কায় আতঙ্কিত জীবন অতিবাহিত করছে।

বিবৃতিতে অবিলম্বে রিফাত শরীফ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও প্রকৃত অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

/এসটিএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম