গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাসদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০১৯, ২১:৫৩আপডেট : ৩০ জুন ২০১৯, ২২:১০

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাসদের বিক্ষোভ

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ। রবিবার (৩০ জুন) বিকালে রাজধানীতে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে দলটির ঢাকা মহানগর শাখার নেতাকর্মীরা।
এর কিছু আগে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের ভুল নীতি, দুর্নীতি ও লুটপাটের দায় জনগণ নেবে না। বিইআরসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের দায়িত্ব হলো জ্বালানি বিষয়ে জনগণের ওপর সরকার বা অন্য কেউ যাতে অযৌক্তিক, অন্যায় কিছু চাপিয়ে দিতে না পারে, সে বিষয়টি দেখা। আইনে আছে, গ্যাস ও বিদ্যুৎ কোম্পানিগুলো লাভজনক অবস্থায় থাকলে দাম বাড়ানো যাবে না।
বক্তারা অভিযোগ করে বলেন, বিইআরসি তার আইনি অবস্থান পরিহার করে জনগণের স্বার্থ না দেখে সরকারের দুর্নীতি, লুটপাট ও ভুল নীতির সমর্থনে কাজ করছে। ৬টি গ্যাস কোম্পানির মধ্যে ৫টিই লাভজনক। ১টি সঞ্চালন প্রতিষ্ঠান লাভজনক থাকার পরও নতুন করে সরকারি হুকুমে দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে, যা জনগণের প্রতি বিইআরসির বিশ্বাসঘাতকতা।
কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়ে বক্তারা বলেন, গণবিরোধী এ সিদ্ধান্ত বাতিলের জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির মাধ্যমে তা বাতিল করতে বাধ্য করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ ঢাকা মহানগর সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ। আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, পল্টন মোড়, বিজয়নগর, সেগুনবাগিচাসহ বিভিন্ন সড়ক ঘুরে তোপখানা রোডের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

/এইচএন/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম