এরশাদকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৯, ১১:০৪আপডেট : ০১ জুলাই ২০১৯, ১১:২২

হাসপাতালে চিকিৎসাধীন এরশাদকে দেখতে যান ওবায়দুল কাদের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে হাসপাতালে গেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (১ জুলাই) সকালে সিএমএইচে চিকিৎসাধীন এরশাদকে দেখতে যান ওবায়দুল কাদের। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার জালালী এ তথ্য জানিয়েছেন।
গত ২৬ জুন থেকে সিএমএইচে চিকিৎসাধীন আছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এরশাদ। রবিবার (৩০ জুন) জিএম কাদের গণমাধ্যমকে জানান, এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে পানি চলে এসেছে, ইনফেকশনও দেখা দিয়েছে। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়।
এদিকে, সোমবার (১ জুলাই) সকালে এরশাদের প্রেস সেক্রেটারি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাপা চেয়ারম্যানের শরীরের অবস্থা খুব বেশি ভালো নয়। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে।’

আরও পড়ুন:

এখনও অক্সিজেনের সাহায্যে শ্বাস নিচ্ছেন এরশাদ: প্রেস সেক্রেটারি

/এএইচআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম