দাবি আদায়ের আশ্বাস পেয়ে অনশন ভাঙলেন ছাত্রলীগের পদবঞ্চিতরা

ঢাবি প্রতিনিধি
০১ জুলাই ২০১৯, ২১:৪৪আপডেট : ০২ জুলাই ২০১৯, ০৩:৫৪

ছাত্রলীগের পদবঞ্চিতদের অনশন ভাঙালেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী মারুফা আক্তার পপি চার দফা দাবির সবক’টি আদায়ের বিষয়ে আশ্বাস পেয়ে অনশন ভাঙলেন ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতাকর্মীরা। আজ সোমবার (১ জুলাই) রাত আটটার দিকে অনশনস্থলে এসে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী মারুফা আক্তার পপি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে আশ্বাস দিয়ে তাদের অনশন ভাঙান।

এর আগে টানা চতুর্থ দিনের মতো অনশনে বসেন এই আন্দোলনকারীরা। তারও আগে তারা টানা ৩৪ দিন রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

অনশন ভাঙার পর রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে পদবঞ্চিতদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানেও দাবি পূরণের আশ্বাস পান তারা।
বৈঠকে উপস্থিত ছিলেন—আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক বি এম বাহাউদ্দিন নাছিম ও মোজাম্মেল হক।
বৈঠকের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন আন্দোলনের মুখপাত্র ও ছাত্রলীগের সাবেক কর্মসূচি পরিকল্পনাবিষয়ক সম্পাদক রাকিব হোসেন। তিনি বলেন, ‘আমাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস কেন্দ্রীয় নেতারা দিয়েছেন। এর আগে রাজু ভাস্কর্যে এসে আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি আমাদের অনশন ভাঙিয়েছেন। তাদের আশ্বাসে আমরা সব ধরনের কর্মসূটি প্রত্যাহার করে নিয়েছি।’
আন্দোলনকারীদের চার দফা দাবি হলো—প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ, বিতর্কিত সব নেতাকে বহিষ্কার, বিক্ষুব্ধদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে বিতর্কিতদের জায়গায় পদায়ন এবং মধুর ক্যান্টিন (১৩ মে) ও টিএসসিতে (১৯ মে) পদবঞ্চিতদের ওপর হামলার বিচার করা।

/এসআইআর/আইএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী