লাইফ সাপোর্টে নয়, চোখ মেলছেন এরশাদ: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৯, ১৪:৩১আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৫:৫৬

জিএম কাদের জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্ট দেওয়া হয়নি। তার ফুসফুসে ইনফেকশনের কারণে শ্বাসকষ্ট হচ্ছিল। এ কারণে চিকিৎসকরা তাকে অক্সিজেন সাপোর্ট দিয়েছেন।’ মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে জানিয়ে জিএম কাদের বলেন, পরিবারের স্বজন এবং চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। আধো ঘুম-আধো জাগরণে রয়েছেন, চোখও মেলছেন। তবে কথা বলতে পারছেন না।

প্রসঙ্গত, সোমবার (১ জুলাই) এরশাদকে দেখে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, ‘এরশাদের অবস্থা ক্রিটিক্যাল বলা যায়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’

চিকিৎসকরা এখনও এরশাদের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন জানিয়ে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তার শারীরিক অবস্থা গতকালের মতোই রয়েছে। সিএমএইচ চিকিৎসকরা এটাকে ইতিবাচক মনে করছেন।

এরশাদের শারীরিক অবস্থা বিষয়ে পার্টির সংবাদ সম্মেলন অথবা আইএসপিআরের তথ্য ছাড়া অন্য কোনও তথ্যে বিভ্রান্ত না হতে আহবান জানিয়েছেন জিএম কাদের।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য আবু হোসেন বাবলা প্রমুখ।

/এএইচআর/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের