জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের জরুরি সভা আহ্বান করা হয়েছে। আগামীকাল বুধবার (৩ জুলাই) বেলা ৩টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান অফিসে এই সভা অনুষ্ঠিত হবে।
পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জরুরি সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।
প্রসঙ্গত, এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।








