চিকিৎসকের পরামর্শ পেলে এরশাদকে বিদেশে নেওয়া হবে: রাঙ্গা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৯, ২২:০৫আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২২:১০

চিকিৎসকের পরামর্শ পেলে এরশাদকে বিদেশে নেওয়া হবে: রাঙ্গা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের পরামর্শ পেলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন এরশাদকে বিদেশে নেওয়া হবে। দলের প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (৩ জুলাই) রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভা শেষে দলীয় মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এ কথা জানান।
তিনি বলেন, ‘এরশাদের উন্নত চিকিৎসায় সিএমএইচের চিকিৎসকদের পরামর্শ পেলে সিঙ্গাপুর অথবা অন্য কোনও দেশে নেওয়া হবে। প্রয়োজন হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।’
রাঙ্গা বলেন, প্রয়োজনে জাপা চেয়ারম্যানের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসা হবে। তবে সবকিছুই হবে সিএমএইচের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী।
জাপা মহাসচিব জানান, সভায় প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক এবং সৈয়দ আবু হোসেন বাবলাকে সদস্য সচিব করে ৯ সদস্যের একটি কমিটি করা হয়েছে। তারা সারাদেশের জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন।
জাতীয় পার্টিতে নেতৃত্বের প্রশ্নে কোনও বিভ্রান্তি বা বিভেদ নেই দাবি করে রাঙ্গা বলেন, ‘কোনও মতানৈক্য নেই পার্টিতে। সবাই ঐক্যবদ্ধ আছে।’
যৌথসভায় প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মুজিবুল হক চুন্নু প্রমুখ উপস্থিত ছিলেন।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী