এরশাদের শারীরিক অবস্থা সার্বিকভাবে অপরিবর্তিত: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৯, ১৪:৪৮আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:৫৪

জি এম কাদের

গত তিন-চারদিন পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা সার্বিকভাবে অপরিবর্তিত আছে। তবে কোনও কোনও ক্ষেত্রে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, আবার কোনও কোনও ক্ষেত্রে অবনতি হয়েছে—এমন তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেন, ‘এভাবে সাত থেকে আট দিন পল্লিবন্ধুর শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে ধীরে ধীরে উন্নতির আশা করছেন চিকিৎসকরা।’

বুধবার (১০ জুলাই) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানান জিএম কাদের।

তিনি বলেন, ‘পল্লিবন্ধুকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তাই বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ডাকা হলে তিনি (এরশাদ) চোখ মেলতে চেষ্টা করেছেন।’ কাদের বলেন, ‘এরশাদের রক্তচাপ এবং অক্সিজেন গ্রহণ স্বাভাবিক আছে, ফুসফুসের সংক্রমণ কমেছে। কিন্তু কিডনি পুরোপুরি কাজ না করায় তাকে ডায়ালাইসিস দেওয়া হচ্ছে। হেমো ডায়া ফিল্টারেশনের মাধ্যমে পল্লিবন্ধুর রক্তের বর্জ্য বের করা হচ্ছে এবং হেমো ডায়া পারফিউশনের মাধ্যমে তার সংক্রমণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, ‘সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা এমন শারীরিক অবস্থায় বিদেশে নেওয়া ঝুঁকিপূর্ণ মনে করছেন। এছাড়া, সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা বোর্ড গঠন এবং বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পল্লিবন্ধুর চিকিৎসা দিচ্ছেন।’

সিএমএইচের চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘সিএমএইচে হুসেইন মুহম্মদ এরশাদের বিশ্বমানের চিকিৎসা চলছে।’

গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জিএম কাদের।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব এবং সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা দলীয় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম