তারেককে দেশে আসতে দিন: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৯, ১৪:০৬আপডেট : ১১ জুলাই ২০১৯, ২০:০৫

মানববন্ধনে বক্তব্য রাখছেন জয়নুল আবেদীন ফারুক আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, তারেককে এত ভয় কেন। তাকে দেশে আসতে দিন, রাজনীতি করতে দিন। কোনও অন্যায় হলে আইন আছে। কিন্তু, তাকে নির্বাসিত করে তার বিরুদ্ধে কথা বলবেন, সেটা তো রাজনীতির কোনও কর্মকাণ্ড না। এটা তো প্রাচীন একটি রাজনৈতিক দলের মুখে শোভা পায় না।

বৃহস্পতিবার (১১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ‘অপরাজেয় বাংলাদেশ’ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদীন ফারুক বলেন, ‘বাংলাদেশ কোনোদিন পরাজিত হয়নি, হবেও না। বাংলার অকুতোভয় সন্তানেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। গত ৪৮ বছরের মধ্যে এই সরকার যে কয়দিন ক্ষমতায় ছিল, যে কয়বার বিনা ভোটে নির্বাচিত হয়ে সরকার পরিচালনা করেছে, তাতে বাংলাদেশের মানুষকে তারা সুখ দিতে পারেনি। সংবিধানের প্রতি তারা সম্মান দেখাতে পারেনি। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এই সরকার সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।’

‘বিএনপির দাবি হাস্যকর ও ভ্রান্ত’, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে জয়নুল আবদীন ফারুক বলেন, ‘এই কথা আপনি বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেছেন। আমি বলতে চাই, আপনারা যতবারই ক্ষমতায় ছিলেন, ততবারই জনগণের দুর্ভোগ বাড়িয়েছেন। ততবারই আপনারা বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছেন, জনগণের দাবিগুলো অউপেক্ষা করেছেন এবং ভোটাধিকারের ওপর লাথি মেরেছেন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি আপনার একথা মেনে নিতে রাজি না এবং জনগণও মেনে নিতে রাজি না।’

বিএনপির সিনিয়র নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘ কর্মসূচি দেন। গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি, দেশে গুম, হত্যা, মামলা, ছোট্ট শিশুকে ধর্ষণের প্রতিবাদ করতে জনগণ আপনাদের কাছে পেতে চায়।’

সংগঠনের সহ-সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহশিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহীদুল্লাহ, কৃষক দলের সদস্য মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম প্রমুখ।

/এইচএন/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম