এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৯, ১২:৪৭আপডেট : ১২ জুলাই ২০১৯, ১৬:০৯

হাসপাতালে চিকিৎসাধীন এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের।

শুক্রবার (১২ জুলাই) বেলা ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘এরশাদের শরীরের কোনও অরগান ঠিকমতো কাজ করছে না, কৃত্রিমভাবে চলছে। তবে রক্তে যে ইনফেকশন ছিল, তা কমে গেছে। আমি সকাল সোয়া ১০টায় সিএমএইচে গিয়ে সেখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।’

এরশাদকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে জিএম কাদের বলেন, ‘শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বিদেশ নেওয়া সম্ভব না। সম্মিলিত সামরিক হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা হচ্ছে।’

ডায়ালাইসিসের মাধ্যমে এরশাদের রক্তের বর্জ্য অপসারণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘তার লিভার এখনও পুরোপুরি কাজ করছে না। প্রয়োজন মতো তার শরীরে রক্ত এবং রক্তের বিভিন্ন উপাদান দেওয়া হচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর সিকদার লোটন প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম