ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৯, ১৭:১৪আপডেট : ১২ জুলাই ২০১৯, ১৭:২৮

খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ভারতের মুসলমানদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগরী। সমাবেশে প্রধান অতিথি দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্মম অত্যাচার চলছে। বিজেপি সমর্থকরা সেদেশে ত্রাসের সৃষ্টি করেছে।’  শুক্রবার (১২ জুলাই) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ করে দলটি।  

এ সময় আহমদ আবদুল কাদের সরকারের প্রতি এ ব্যাপারে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে বলেন, ‘গোরক্ষার নামে ভারতে মানুষ হত্যা করা হয়েছে। এসব নির্মম হত্যাকাণ্ড কোনওভাবেই বরদাশত করা যায় না। আমরা বাংলাদেশ সরকারে কাছে রাষ্ট্রীয়ভাবে এ নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং নিন্দা জানানোর দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘অবিলম্বে ভারতে মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে। একই সঙ্গে ভারতের মুসলিম নির্যাতন হত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।’

দলটির ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হক, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী প্রমুখ।

/সিএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের