এরশাদ রাজনীতির অপরিহার্য নাম: কাদের সিদ্দিকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৯, ১৬:২১আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৭:৪৯

এরশাদ ও কাদের সিদ্দিকী সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হুসেইন মুহম্মদ এরশাদ এক অপরিহার্য নাম।’

রবিবার (১৪ জুলাই) বিকালে দলের যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এরশাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করেন কাদের সিদ্দিকী।

বিবৃতিতে কাদের সিদ্দিকী বলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোনও স্বৈরশাসক ক্ষমতা ছাড়ার পর ফের রাজনীতি করতে পারেননি, এক্ষেত্রে এরশাদ ছিলেন ব্যতিক্রম। তিনি শুধু রাজনীতিই করেননি, জনগণের সমর্থন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে বারবার নির্বাচিত হয়েছেন।’

/এসটিএস/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের