পাবনায় যাচ্ছেন বিএনপির এমপিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৯, ২০:৪৮আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:০৩

পাবনায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় দণ্ডিতদের কয়েকজন। (ফাইল ছবি, ফোকাস বাংলা)

১৯৯৪ সালে ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা  থাকাকালীন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত নেতাকর্মীদের পরিবারের খোঁজ-খবর নিতে পাবনা যাচ্ছেন একাদশ সংসদে নির্বাচিত বিএনপির সাত সংসদ সদস্য। আগামী ১৬ জুলাই সকাল সাড়ে সাতটায় সড়কপথে গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে তারা রওনা হবেন।

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সংসদ সদস্যরা মঙ্গলবার সকালে পাবনায় রওনা হবেন।’

জিএম সিরাজের নেতৃত্বে যারা পাবনায় যাবেন, তারা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভুঁইয়া, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, ঠাকুরগাঁওয়ের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রুমীন ফারহানা।

উল্লেখ্য, ৩ জুলাই পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ৯ জনের ফাঁসি, ২৫ জনের যাবজ্জীবন ও ১৩ জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় হয়। ওই রায়ের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘দীর্ঘ ২৪ বছর পর এই রায় ঘোষণায় প্রমাণিত হয় যে, সরকারের ক্রমপ্রসারমান ফাঁসির দড়ি এখন বিএনপির নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের দিকে ধাবিত হচ্ছে। বিএনপিসহ বিরোধী দল-মত নিশ্চিহ্নকরণে নাৎসিবাদী আয়োজনের নগ্ন বহিঃপ্রকাশ আজকে সরকারের নির্দেশে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রায়।’

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম