কুমিল্লায় আদালতে খুন একটি বিচ্ছিন্ন ঘটনা: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ১৬:৪৪আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৬:৫৮





বক্তব্য রাখছেন মাহবুব উল আলম হানিফ

কুমিল্লায় আদালতের মধ্যে ছুরিকাঘাতে নিহতের ঘটনা নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।’


মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘কারান্তরীণ ও গণতন্ত্র পুনরুদ্ধার দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
হানিফ বলেন, ‘‘তারা দুই জনই মামাতো-ফুফাতো ভাই। একজন মামলার আসামি ছিল। আবেগের বশবর্তী হয়ে একটি দুর্ঘটনা ঘটে গেছে। কিন্তু বিএনপি নেতারা কীভাবে এটাকে ব্যর্থ সরকারের কথা বলেন? এ কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখার অনুরোধ জানান তিনি। বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা যখন ক্ষমতায় ছিলেন, আদালতের মধ্যে বোমা হামলা চালিয়ে বিচারপতিকে হত্যা করেছিলেন। এরপর গাজীপুরে বোমা হামলা চালিয়ে ১২ জন আইনজীবীকে হত্যা করেছিলেন। তখন আপনাদের সরকার কোথায় ছিল? ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার হোসেন চৌধুরীর ওপরে বোমা হামলা হয়েছিল। একজন বিদেশি নাগরিককে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিলেন, আবার ‘সরকারের পদত্যাগ করা উচিত’ বড় গলায় কথা বলেন।’’
নিজেদের অপকর্মের জন্য বিএনপি থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে উল্লেখ করে বিএনপিকে হানিফ বলেন, ‘২০০৪ সালের নির্বাচনে জনগণ আপনাদের আঁস্তাকুড়ে নিক্ষেপ করেছিল। কারণ, ক্ষমতায় থেকে জনগণের জন্য কিছু করেন নাই। যুদ্ধাপরাধীদের বিচার যাতে না হয়, অনেক ষড়যন্ত্র করেছেন, তা বানচালের চেষ্টা করেছেন।’
ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হবে দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। তাই বিএনপি জামায়াত থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, তা মোকাবিলা করার শক্তি আমাদের আছে। এছাড়া, আওয়ামী লীগে অভ্যন্তরীণ কোনও সমস্যা নেই।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সাবেক খাদ্যমন্ত্রী আ্যাডভোকেট কামরুল ইসলাম, শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

/এমএইচবি/এপিএইচ/এমএমজে
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী