ধর্ষণের বিরুদ্ধে ইশা ছাত্র আন্দোলনের নির্বাক পদযাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ১৮:৩২আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৯:২৮

 ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাক পদযাত্রা করেছে চরমোনাই পীরের অনুসারী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে এ পদযাত্রা শুরু হয়।

‘দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করা’র দাবিতে নির্বাক মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করে ইশা ছাত্র আন্দোলন। সমাবেশে সংগঠনের নেতারা বলেন, ‘ধর্ষকের কোনও ধর্ম নেই। তারা যে ধর্মের আবরণেই থাকুক না কেন, তাদের প্রকৃত পরিচয় ধর্ষক এবং বিকৃত রুচির অপরাধী।’

নেতারা বলেন, ‘২০১৯ সালের জানুয়ারি থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শিশু ধর্ষণের শিকার হয়েছে ৫৩৭ জন। এরমধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২০৮ শিশুকে। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ৫৩টি শিশু। এ ধরনের ঘটনা কোনও সভ্য সমাজে শোভা পায় না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে দেশে ফাঁসির রায় কার্যকর করলে এ ধরনের অপরাধ হ্রাস পাবে বলে আমরা আশাবাদী।’

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির আইন পাস করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান ইশা আন্দোলনের নেতারা।

 ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর থেকে নির্বাক পদযাত্রা শুরু হয়ে দোয়েল চত্বরে গিয়ে তা শেষ হয়। এ সময় মিছিলকারীদের হাতে ধর্ষণবিরোধী এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তির আইন পাস ও তা কার্যকর করার দাবি-সংবলিত প্ল্যাকার্ড শোভা পায়।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহর সঞ্চালনায় নির্বাক পদযাত্রায় উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম, প্রকাশনা সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, কলেজ সম্পাদক এম এম শোয়াইব প্রমুখ।

 

/এসটিএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী