এক শতাব্দীতে এমন অযোগ্য আইনমন্ত্রী জনগণ দেখেনি: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ১৪:১৩আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৯:৩০

 সম্প্রতি খুন-ধর্ষণের ঘটনা বিএনপি-জামায়াতের নিখুঁত ষড়যন্ত্র ও প্রিয়া সাহার বক্তব্য দেশদ্রোহী নয়— আইনমন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘রাস্তায় বের হতে ভয় লাগে, কখন কাকে পিটিয়ে হত্যা করা হয়। অথচ আইনমন্ত্রী এসব ঘটনাকে বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছেন। প্রিয়া সাহা দেশদ্রোহী বক্তব্য দেওয়ার পরেও আইনমন্ত্রী বলেছেন এটা দেশদ্রোহী বক্তব্য নয়। গত এক শতাব্দীতে এরকম অযোগ্য আইনমন্ত্রী বাংলাদেশের জনগণ দেখেনি।’

মঙ্গলবার (২৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামে একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মানববন্ধন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার দাবি জানানো হয়।

সরকারের সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশে কোনও সরকার আছে বলে দেশবাসী মনে করছে না। তিন বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ধর্ষণ হচ্ছে। দেশে গণপিটুনির নামে মানুষ হত্যার উৎসব শুরু হয়েছে। গত ১৫ দিনে শেয়ার মার্কেট থেকে ৩৭ হাজার কোটি টাকা লুট করা হয়েছে। অযোগ্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী নাকি অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী, কাকে অযোগ্য বলবো?’

বিএনপির এই শীর্ষনেতা আরও বলেন, ‘সরকার যখন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তখন তারা জনগণের টাকায় বেতন নেবে কেন? প্রধানমন্ত্রী যদি বন্যাদুর্গতদের রেখে লন্ডনে যান, আর দেশের মধ্যে ধর্ষণের মহোৎসব চলে এবং গণপিটুনিতে মানুষ হত্যা করা হয়, তাহলে সরকারেরই বা কী দরকার আছে? এই সরকার তো এমনিতেই অবৈধ সরকার।ভোটারবিহীন সরকার, এ সরকার দুর্নীতিগ্রস্ত সরকার, এই সরকার বাংলাদেশের গণতন্ত্রকে বিলুপ্ত করেছে, মাটি দিয়েছে, কবরস্থ করেছে।’

আয়োজক সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় মানববন্ধনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহীদুল্লাহ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/টিটি/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম