শেয়ারবাজার লুটকারীদের সবাই আ.লীগ পরিবারের সদস্য: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৯, ১৭:০৩আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৭:১৬

বক্তব্য রাখছেন জয়নুল আবদিন ফারুক (ছবি– প্রতিনিধি)

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘শেয়ারবাজার লুটকারীদের সবাই আওয়ামী লীগ পরিবারের সদস্য। দেশের সম্পদ লুটকারী হিসেবে চিহ্নিত আওয়ামী লীগ সরকারের কাছে দাবি পেশ করে লাভ কী, আমি ঠিক বুঝতে পারি না। পার্লামেন্টে, প্রেসক্লাবের রাস্তায়, রাজপথে নেতাদের দেওয়া বক্তব্য দীর্ঘদিন ধরে আমি শুনে আসছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য শুনি, বিএনপি নেতাকর্মীদের বক্তব্য শুনি। কিন্তু আমার বিবেকের কাছে আমি একটি প্রশ্নের উত্তর খুঁজে পাই না, আর তা হলো এই গরিবের সম্পদ লুণ্ঠণকারীদের বিচার হয় না কেন?’

বৃহস্পতিবার (২৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে শেয়ারবাজার লুটের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘একদিনে যে দেশে শেয়ারবাজার থেকে তিনহাজার কোটি টাকা লুণ্ঠন হয়ে যায়, সেখানে সরকার চুপ কেন, আমি বুঝতে পারি না। বসে থাকার একটাই কারণ, তারা আইনকে তোয়াক্কা করে না, তারা গণতন্ত্রকে তোয়াক্কা করে না, বিরোধীদলকে তোয়াক্কা করে না। তারা বিরোধী দলকে সমাবেশ করতে দেয় না। এরা পুলিশ নিয়ন্ত্রিত সরকার।’

শেয়ারবাজার লুণ্ঠনকারীদের বিরুদ্ধে জনগণ আন্দোলনে প্রস্তুত দাবি করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘জনগণ ইতোমধ্যে সংগঠিত হচ্ছে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে। লড়াই করেই ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। যারা গরিবের সম্পদ লুণ্ঠন করে শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষে বসে আছে, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তারা সবাই এই অবৈধ সরকারের, এই বিনাভোটের সরকারের, এই নির্যাতিত গুমকারী সরকারের পরিবারের সদস্য।’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আজ যিনি (খালেদা জিয়া) মাত্র দুই কোটি টাকা আত্মসাতের কাল্পনিক মামলায় পিজি হাসপাতালের একটি ছোট্ট রুমে চিকিৎসাধীন, ক্ষমতায় থাকার সময় সেই নেত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমার দলের কেউ যদি এই গরিবের টাকা লুণ্ঠনের দায়ে অভিযুক্ত হয়, আমাকে তার তালিকাটি দিন। আমি তাদের দল থেকে বের করে দেবো; তাদের আইনের হাতে সোপর্দ করবো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের টাকা নিয়ে যারা হোলিখেলা খেলছে, কেন তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না? আপনি তাদের দল থেকে বের করে দিয়ে প্রমাণ করুন, আপনার সরকার বালিশের দ্বিগুণ দাম নেয় না, শেয়ারবাজার লুঠকারীরা আপনার দলের নয়। সেটি আপনি দেখাবেন না। কারণ জনগণের ভোটে আপনি নির্বাচিত নয়। জনগণের কাছে তো আপনার দায় নেই। কারণ জনগণ আপনাকে ভোট দেয়নি।’

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে সংগঠনটির প্রচার সম্পাদক গোলাম সরোয়ার সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, কৃষকদলের সদস্য মিয়া মো. আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এইচএন/এমএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম