প্রিয়া সাহাকে নিয়ে সরকারের ভূমিকা রহস্যজনক: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৯, ১৮:২৮আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৮:৩৮

খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ‘প্রিয়া সাহাকে নিয়ে সরকারের ভূমিকা রহস্যজনক’ বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে প্রিয়া সাহার মায়াকান্না যেমন মুসলমানদের বিরুদ্ধে জঘন্য প্রপাগান্ডা, তেমনি রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি। অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

শুক্রবার (২৬ জুলাই) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে প্রিয়া সাহার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। 

এ সময় মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, ‘সম্প্রীতি ও সব ধর্মের সহাবস্থানের এক অনন্য নজির সৃষ্টিকারী রাষ্ট্রের নাম বাংলাদেশ। এ দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও এখানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই যথাযথ ভাবগাম্ভীর্য বজায় রেখে নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা ভোগ করে আসছে। এমন একটি শান্তিপূর্ণ রাষ্ট্রের শান্তি বিনষ্ট করা এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি খর্ব করার পাঁয়তারায় লিপ্ত হয়েছে কিছু কুচক্রী মহল। তাদেরই দোসর প্রিয়া সাহা।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সুরমা টাওয়ারের সামনে এসে শেষ হয়।

দলটির ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা রুহুল আমীন খানের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি আবদুল মুমিনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, যুব মজলিস সভাপতিমণ্ডলীর সদস্য মাওলানা আবুল হাসানাত, মাওলানা এহসানুল হক প্রমুখ।

 

/সিএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম