আদালতে বিচার হলে আইনজীবীদের রাস্তায় নামতে হতো না: সেলিমা রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৯, ১৮:২৪আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১৮:৪৮

আদালতে বিচার হলে আইনজীবীদের রাস্তায় নামতে হতো না: সেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ‘আদালতে যদি সঠিকভাবে বিচার করা হতো, তাহলে আইনজীবীদের রাস্তায় নামতে হতো না। আজকে আদালত স্বাধীন নয় এবং সেখানে সঠিক বিচার হয় না বলেই আইনজীবীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।’
শনিবার (২৭ জুলাই) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনজীবীদের আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, ‘ন্যায়বিচারের জন্য আদালত ছেড়ে যখন আইনজীবীদের রাস্তায় নেমে আসতে হয়, তখন একটা স্বাধীন রাষ্ট্রের জন্য এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে এ দেশকে লুটপাটের রাজ্যে পরিণত করছে এই ভোটারবিহীন অবৈধ সরকার।’
এই সরকারের বিরুদ্ধে সবাইকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই জালেম সরকারকে ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামাতে হবে।’
বিএনপির এই নেত্রী অভিযোগ করে বলেন, ‘বর্তমানে দেশে হত্যা, শিশু ধর্ষণ, দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। ডেঙ্গু মহামারীকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে সরকার।’
মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, বিএনপিপন্থী সাংবাদিক নেতা শওকত মাহমুদ খান, বিএনপি নেতা ইকবাল হোসেন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের