নদীর সৌন্দর্য ফেরানোয় গুরুত্বারোপ শাজাহান খানের

বাংলা ট্রিবিউন রিপোর্টবাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৯, ১৭:৩৩আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৭:৪০

নদীর সৌন্দর্য ফেরানোয় গুরুত্বারোপ শাজাহান খানের সাবেক নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, নদীর সৌন্দর্য ফিরিয়ে আনতে ও দখলমুক্ত রাখতে যে কাজগুলো শুরু করা হয়েছিল সেগুলো অব্যাহত রাখতে হবে।
মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হক হলে শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নের এক দশক’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, “নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আগে যে কাজগুলো শুরু করা হয়েছিল, আমি সেই কাজগুলো আগে শেষ করবো।’ আমি অনেক খুশি হয়েছি তার কথায়। কারণ, সেই কাজগুলো শেষ হলে নদী সৌন্দর্য ফিরে পাবে।”
তিনি বলেন, ‘বিএনপির সময় নদীগুলোকে মেরে ফেলা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নদীগুলোকে সচল করা হয়েছে। ড্রেজার মেশিন কেনা হয়েছে। নদী খনন করা হয়েছে। আরও কিছু নদী বাকি আছে, যেগুলো খনন করা হবে।’
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘নদী রক্ষা করতে হলে অবৈধ দখল উচ্ছেদ করতে হবে, যা ইতোমধ্যে অনেক জায়গায় করা হয়েছে। ভবিষ্যতে যেন নদীগুলো আর কেউ দখল করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
শ্রমিকদের মর্যাদা দিতে হবে মন্তব্য করে শাজাহান খান বলেন, তাদের বেতন-বোনাস দিতে হবে। তাহলে দেশ উন্নত হবে। শ্রমিকদের হেলায়-ফেলায় ফেলে রেখে দেশ কখনও উন্নত হবে না।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার মীর তারেক আলী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ প্রমুখ।

/এইচএন/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম