কার্যকর ওষুধ কেনায় অনিয়মে সারাদেশে ডেঙ্গুর বিস্তার ঘটেছে: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৯, ১৮:২৩আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২২:৪৩

বায়তুল মোকাররমের উত্তর গেটে খেলাফত মজলিসের দোয়া মাহফিল ডেঙ্গু নিয়ন্ত্রণে অনিয়ম করা হয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন। তিনি বলেন, ‘কার্যকর ওষুধ কেনায় ঘাপলা ও অনিয়মের কারণে সারা দেশে আজ ডেঙ্গুর বিস্তার ঘটেছে। সরকার এ ব্যর্থতার দায় এড়াতে পারে না।বন্যার প্রাদুর্ভাব ও ডেঙ্গুর মহামারি থেকে দেশ-জাতির মুক্তির জন্য দলটির ঢাকা মহানগরীর উদ্যোগে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার (২ আগস্ট) দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনার আগে মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন বলেন, ‘দুর্যোগ-দুর্বিপাক থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। সব ধরনের অন্যায়, অবিচার, অনাচার বন্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় ব্যবস্থাপনাগত প্রস্তুতির সঙ্গে সঙ্গে সবাইকে সচেতন ও পরস্পর সহানুভূতিশীল হতে হবে।’

বন্যা ও ডেঙ্গুর বিষয়ে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ ডেঙ্গু, বন্যাসহ নানা দুর্যোগে আক্রান্ত। সরকার ডেঙ্গুকে গুজব বলে উড়িয়ে দিতে চাইলেও আজ দেশের ৬৪ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত। ইতোমধ্যেই অনেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে সরকার ও সিটি করপোরেশনগুলো সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।’

খেলাফত মজলিস ঢাকা মহানগরী সহসভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– সংগঠনের যুগ্ম-মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অধ্যাপক মো. আবদুল জলিল, মুক্তিযোদ্ধা মো. ফয়জুল ইসলাম প্রমুখ।

 

 

/এসটিএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের