ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়লে এটা হবে উদ্বেগজনক: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৯, ১৯:৪৪আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২১:১৫

ঢামেকে ডেঙ্গুরোগীদের দেখছে জিএম কাদের ডেঙ্গুর ভয়াবহতা এখন কমে যাচ্ছ বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, এটা বলা যাবে না। সরকারকে এদিকে আরও দৃষ্টি দিতে হবে। ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়লে এটা হবে উদ্বেগজনক।’ রবিবার (৪ আগস্ট) বেলা ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে তিনি এসব কথা।

ডেঙ্গু পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করে জিএম কাদের বলেন, ‘সরকার আন্তরিকভাবে কাজ করছে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায়।’ তিনি আরও বলেন, ‘সরকার ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছে। এতে সন্দেহের অবকাশ নেই। এতদিন পর্যন্ত প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে, রোগীরা মারা যাচ্ছেন। এটা যথেষ্ট উদ্বেগের কারণ ছিল। আমরা চাইবো, সরকার ডেঙ্গু মোকাবিলায় আরও উদ্যোগী হোক।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা নোমান মিয়া, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক