জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বিলোপ মোদি সরকারের ‘সাংবিধানিক ক্যু’: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৯, ২০:০৪আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২০:০৭

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

ভারতের সংবিধান থেকে জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বিলোপ মোদি সরকারের ‘সাংবিধানিক ক্যু’ বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ৩৭০ ও ৩৫ ধারা বিলোপ হঠকারী ও নতুন করে কাশ্মিরি জনগণের ওপর প্রতিরোধ যুদ্ধ চাপিয়ে দেওয়ার শামিল।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

কাশ্মির সংকটের সামরিক সমাধান নেই উল্লেখ করে সাইফুল হক বলেন, সংকট সমাধান করতে হবে রাজনৈতিকভাবে।

তিনি আরও বলেন, ভারতীয় লোকসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও লোকসভাকে পুরোপুরি এড়িয়ে চোরাগোপ্তা কায়দায় যেভাবে জম্মু-কাশ্মিরের মুক্তিকামী জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হল তা উগ্র হিন্দুত্ববাদী ও উগ্র জাতীয়তাবাদী চরম অগণতান্ত্রিক ফ্যাসিবাদী পদক্ষেপেরই বহিঃপ্রকাশ। এই অধ্যাদেশের মধ্য দিয়ে মোদি সরকার ভারতের সঙ্গে জম্মু ও কাশ্মিরের সংযুক্তির সাংবিধানিক ও ঐতিহাসিক সেতুবন্ধনকে কার্যত ছুড়ে ফেলে দিয়েছে।

কাশ্মিরের ভারতভুক্তির চুক্তিগুলো বিলুপ্ত হলে এগুলোর বৈধতা থাকবে না উল্লেখ করে সাইফুল হক বলেন, ৩৭০ ধারা বিলুপ্তির অর্থ কাশ্মিরের ভারতভুক্তির চুক্তিরও বিলোপ সাধন। এই অবস্থায় ওই এলাকার জনগণ নিজেদের আত্ম নিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার জন্য ভারত, পাকিস্তান, চীনের রাজনৈতিক ও সামরিক খবরদারির বাইরে কী পথ বেছে নেবে একান্তভাবে তা কাশ্মিরের জনগণকেই নির্ধারণ করতে হবে।

আত্ম নিয়ন্ত্রণাধিকারের প্রশ্নে কাশ্মিরের জনগণের প্রতি উপমহাদেশের শান্তিকামী জনগণসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অব্যাহত থাকবে এটাই প্রত্যাশিত বলেও মনে করেন সাইফুল হক। মোদি সরকারের এই পদক্ষেপকে চূড়ান্ত ‘হঠকারী’ ও ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করে ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, এই পদক্ষেপ ভারতের জনগণের জন্যেও আত্মঘাতী। 

মোদি সরকার বাতিল করা চুক্তিগুলো পুনঃস্থাপন করবে বলে আশা প্রকাশ করেছেন এই বাম নেতা।

 

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের