দেশকে বাঁচানোর প্রতিজ্ঞা করলেন অলি আহমদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৯, ২০:৩২আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২০:৩৪

দেশকে বাঁচানোর প্রতিজ্ঞা করলেন অলি আহমদ জাতীয় মুক্তি মঞ্চের আহ্বায়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘জনগণকে বাঁচানোর জন্য মুক্তিযুদ্ধের সময় আপনারা যেভাবে এগিয়ে এসেছিলেন, তেমনি আমি এই মঞ্চ থেকে বলছি হয় মুক্তি হবে, না হয় মৃত্যু হবে। সেই প্রতিজ্ঞা আপনারা এখান থেকে করে যাবেন। প্রতিজ্ঞা দেশকে বাঁচানোর জন্য; দেশের জনগণকে বাঁচান।’
মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় মুক্তি মঞ্চ আয়োজিত ‘দেশের সার্বিক বিরাজমান পরিস্থিতি: উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব বলেন।
অলি আহমদ বলেন, ‘দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় নাই। বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনকালীন জনগণ বিভিন্নভাবে নির্যাতিত ও অত্যাচারিত হয়েছে। কারণ, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু জনগণ স্বাধীন হয় নাই।’
তিনি বলেন, ‘তাই আমাদের সবাইকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। আইনের শাসন, সুশাসন, ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা করে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, দলীয়করণমুক্ত বাংলাদেশ গঠন করতে হবে।’ একে অপরকে দোষারোপ করলে কখনও দেশকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের