খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৯, ২১:০৮আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:১০

খালেদা জিয়া (ফাইল ফটো) কারাবন্দি চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার সঙ্গে তারা দেখা করেন। পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও মেয়ে জাহিয়া রহমান, বড় বোন সেলিমা ইসলাম, ভাবি কানিজ ফাতেমা ও ভাগনে অভিক এস্কান্দার। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের দেখা করার কথা ছিল। দেখা করেছেন কিনা জানি না।’
এর আগে গত ৪ আগস্ট লন্ডন থেকে ঢাকায় আসেন শর্মিলা রহমান ও মেয়ে জাহিয়া রহমান। ঢাকায় এসেই শর্মিলা রহমান শাশুডি খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চান আদালত কৃর্তপক্ষের কাছে। অনুমতি পেয়ে আজকে তারা দেখা করতে যান।
প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিএসএমএমইউ রাখা হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন খালেদা জিয়া। এ সময়ের মধ্যে তাকে চিকিৎসার জন্য তিনবার বিএসএমএমইউতে আনা হয়।

/এএইচআর/ওআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম