প্লাটিলেট আলাদা করার ইকুইপমেন্ট সারাদেশে দ্রুত পৌঁছান: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৯, ১৫:৩১আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৫:৩৪

 সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে দ্রুততম সময়ের মধ্যে ডেঙ্গু রোগ শনাক্ত এবং চিকিৎসার সব ধরনের ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘ডেঙ্গুর ফলে মানুষের শরীরের রক্তের প্লাটিলেট ডাউন হয়ে যায়। তাই সরকারকে অনুরোধ করবো রক্তের প্লাটিলেট আলাদা করার ইকুইপমেন্ট দ্রুততম সময়ের মধ্যে দেশের সব জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করুন।’

বুধবার ৭ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় পার্টি আয়োজিত ‘ডেঙ্গু নির্মূলের জনসচেতনতা সৃষ্টি’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে কোনও পরিবারের ছোট্ট শিশুকে যদি মশা কামড় দেয়, তাহলে সে পরিবারটি উদ্বিগ্ন হয়ে যায়। ছোট্ট শিশুকে কামড়ের ফলে জ্বর আসলে বাবা-মায়ের ঘুম হারাম হয়ে যায়। এরমধ্যে আবার সারাদেশে সঠিকভাবে ডেঙ্গু শনাক্তকরণের কিট পাওয়া যাচ্ছে না। বিষয়গুলো মানুষের ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

রক্তের প্লাটিলেট আলাদা করার ব্যবস্থা দেশের সব জায়গা নেই উল্লেখ করি তিনি বলেন, আমাদের জেলা শহরগুলোতে চিকিৎসার খুব বেশি সুযোগ-সুবিধা নেই। ডেঙ্গু হলে রক্তের প্লাটিলেট ডাউন হয়ে যায়। এর ফলে মানুষের মৃত্যু হয়। তবে বেশিরভাগ হাসপাতালে রক্ত থেকে প্লাটিলেট আলাদা করে রোগীকে দেওয়ার ব্যবস্থা নেই। আমরা আশঙ্কা করছি, সামনের দিনে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়বে। এরজন্য এখনই ব্যবস্থা নিতে হবে।

সঠিক সময়ে ব্যবস্থা নেওয়া হয়নি দাবি করে জিএম কাদের আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সঠিক সময়ে সঠিক কাজটি করেনি। ডেঙ্গুর প্রধান বাহক মশাকে ধ্বংস করার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাও অপ্রতুল। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার কথা ছিল, সেটিও করা হয়নি।

সরকারি-বেসরকারি হাসপাতালে ফ্রিতে ডেঙ্গু রোগের চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়ে তিনি বলেন, হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা যেন ফ্রিতে করা হয় সে ব্যবস্থা করা হোক। আমরা বলতে পারি সরকারি হাসপাতালে ব্যবস্থাটি সহজেই দিতে পারে, তবে বেসরকারি হাসপাতালেও দেওয়ার সুযোগ আছে। সরকারকে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধনে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

 

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম