মঈন খানের বাসায় কূটনীতিকদের নৈশভোজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৯, ০০:৫৩ আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ০১:০০

আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বাসায় কূটনীতিকদের সম্মানে নৈশভোজ আয়োজন করা হয়। এতে অংশ নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

বুধবার (১৩ আগস্ট ) সন্ধ্যায় মঈন খানের গুলশান-২ এর বাসায় এ নৈশভোজের আয়োজন করা হয়। রাত ১০টার পর কূটনীতিকদের এ মিলনমেলা শেষ হয়। বিএনপির দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠক বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘নির্দিষ্ট কোনও এজেন্ডা ছিল না। তবে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ’

সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরকালে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে উঠে আসা বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এছাড়া একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

অন্য একটি সূত্র জানায়, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একাদশ সংসদ নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের বিষয়টিও আলোচনায় নিয়ে আসা হয়। তবে কূটনীতিকরা এ বিষয়ে সুনির্দিষ্ট কোনও কিছু বলেননি।

নৈশভোজে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার হাইকমিশনার, জার্মানি, ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং জাতিসংঘের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘ড. মঈন খানের বাসায় কূটনীতিকদের ঈদের শুভেচ্ছা বিনিময় ছিল।’

বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, মঈন খানের বাসায় প্রতিবছর অন্তত তিনবার কূটনীতিকদের এ ধরনের আপ্যায়ন করা হয়। ঈদুল ফিতর, ঈদুল আজহা ও গত কয়েক বছর ধরে পহেলা বৈশাখে এ আয়োজন করা হয়।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে প্রতি ঈদেই কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। কিন্তু, তিনি কারাগারে যাওয়া পর থেকে এ আয়োজন করা হয়নি।

/এএইচআর /এনআই/
সম্পর্কিত
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও লুটপাট, নেতৃত্বে বিএনপি নেতা
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির ভাইসহ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির দুই নেতা, কারণ কী
মেধা আছে, নৈতিকতা নেই—এমন শিক্ষা বিপজ্জনক: এ্যানি
সর্বশেষ খবর
‘২ কোটির নিচে নেবো না’ বলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সেই প্রকৌশলী বরখাস্ত
‘২ কোটির নিচে নেবো না’ বলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সেই প্রকৌশলী বরখাস্ত
বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
বীমা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গবেষণা করবে ঢাবি ও ইন্স্যুরেন্স নিউজ বিডি
বীমা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গবেষণা করবে ঢাবি ও ইন্স্যুরেন্স নিউজ বিডি
আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ বাড়লো 
আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ বাড়লো 
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!