বিএনপির সাবেক এমপি টেনুর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৯, ২২:৫৭আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২২:৫৮

বিএনপি বিএনপির সাবেক সংসদ সদস্য ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল হাকিম টেনুর মৃত্যুতে শোক জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে টেনু মারা যান বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, আবদুল হাকিম টেনু পাবনায় তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে বহন করা ট্রেনে হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৫৪ বছর। বৃহস্পতিবার রাজশাহীর কারাগার থেকে নগরীর মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পর দুপুর ১২টায় তিনি ইন্তেকাল করেন।

আবদুল হাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বলে শায়রুল কবির খান জানান।

বিএনপি বরাবরই দাবি করে এসেছে, পাবনায় ট্রেনে হামলার ঘটনাটি সাজানো ও বিএনপির নেতাকর্মীরা নির্দোষ।

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের