গণতন্ত্রই মুক্তিযুদ্ধের আদর্শ: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ২১:৫১আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২১:৫২

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘গণতন্ত্রই মুক্তিযুদ্ধের আদর্শ। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্র চর্চা করে। আমরা চাই অন্যান্য রাজনৈতিক দলগুলোও গণতন্ত্র চর্চা করুক,  সরকারের গঠনমূলক সমালোচনা করুক।’

রবিবার (২৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ধানমন্ডি-হাজারীবাগ-কলাবাগান ও নিউমার্কেট থানা আওয়ামী লীগ এই শোক সভার আয়োজন করে। 

এসময় কৃষিমন্ত্রী বলেন, ‘১৫ ও ২১ আগস্টের খুনিদের ক্ষমা নাই। ১৫ আগস্টের ঘটনা ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকাণ্ড। যার পেছনে ছিল স্বাধীনতাবিরোধী শক্তি ও জিয়াউর রহমান। জিয়া যে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না তা বিএনপি কখনোই প্রমাণ করতে পারেনি। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছে, ভালো ভালো চাকরি এমনকি মন্ত্রিত্বও দিয়েছে। খালেদা জিয়া এও বলেছেন- নিজামী, সাকা চৌধুরী ও মুজাহিদ এরা কেউ যুদ্ধাপরাধী নয়। ইভিল জিনিয়াস মওদুদ বলেছিল- এ বিচারের কোনও মানদণ্ড নেই। কিন্তু আজ প্রমাণ হয়েছে- ওরা যুদ্ধাপরাধী ছিল, তাদের ফাঁসি হয়েছে।’

ধানমণ্ডি-হাজারীবাগ-কলাবাগান ও নিউমার্কেট এলাকার সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নুর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

/এমএইচবি/এএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী