ইউকে কৃষক দল: সকালে কমিটি, রাতে বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ২৩:৩২আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২৩:৩৫

বিএনপি

রবিবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে যুক্তরাজ্য শাখা (ইউকে) কৃষক দলের কমিটি গঠনের খবর পাঠায় বিএনপি। একইদিন রাত ১০টার দিকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালের কমিটি গঠনের খবর পাঠানোর তথ্যটি ভুল ছিল।

উভয় প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের সহদফতর সম্পাদক মো: তাইফুল ইসলাম টিপু।

রবিবার সকালে তাইফুল ইসলাম জানান, আমিনুর রহমান আকরামকে আহ্বায়ক এবং শাহ মো: ইব্রাহিম মিয়াকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যুক্তরাজ্য শাখার ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন।

পরে তাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ  রবিবার (২৫ আগস্ট) গণমাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যুক্তরাজ্য শাখার ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির প্রেস বিজ্ঞপ্তিটি ভুল করে পাঠানো হয়েছে। এই অনাকাঙ্খিত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে প্রকাশ ও প্রচার না করার জন্য সব গণমাধ্যমকে বিনীত অনুরোধ করছি।

এই প্রেস বিজ্ঞপ্তির ব্যাপারে জানতে চাইলে তাইফুল ইসলাম বলেন, ‘আমি তো অফিস ত্যাগ করেছি অনেক আগে। এ বিষয়ে কিছু বলতে পারবো না।’

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম