প্লটের আবেদন প্রত্যাহার করে নিলেন রুমিন ফারহানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৯, ১৭:১০আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০০:১৯

প্লটের আবেদন প্রত্যাহার করে নিলেন রুমিন ফারহানা প্লট চেয়ে করা আবেদনপত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার (২৭ আগস্ট) গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বরাবর লেখা এক চিঠিতে তিনি প্লট চেয়ে করা আবেদনটি প্রত্যাহার করে নেন।

ওই চিঠিতে তিনি লিখেছেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমার আবেদনটি প্রত্যাহার করে নিচ্ছি।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বাংলা ট্রিবিউনকে বলেন, প্লটের আবেদন প্রত্যাহার করে নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন রুমিন ফারহানা।

প্রত্যাহার চেয়ে করা আবেদন আবেদন প্রত্যাহারের বিষয়ে রুমিন ফারহানা বাংলা ট্রিবিউনকে বলেন, আমি ২৬ আগস্ট আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলাম। দলের নেতাকর্মীরা আমার প্লটের আবেদনে কষ্ট পেয়েছেন, আমি সেদিনই প্রত্যাহার করে নিতাম। কিন্তু আমার নির্বাচনি এলাকায় থাকার কারণে তা পারিনি। গতকাল (সোমবার) ঢাকায় এসে আজই মন্ত্রণালয়ে প্রত্যাহারপত্র পাঠিয়েছি।

তিনি জানান, মঙ্গলবার ব্যক্তিগত সহকারীকে দিয়ে মন্ত্রণালয়ে প্রত্যাহারপত্র পাঠান।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমি কোনও চাপে প্রত্যাহারপত্র দেইনি, আমার দলের নেতাকর্মীদের আবেগ, অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে তা করেছি।

গত ৩ আগস্ট গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের কাছে ঢাকার পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লট চেয়ে আবেদন করেন রুমিন ফারহানা। তবে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকে বর্তমান সংসদকে ‘অবৈধ’ বলে আসা রুমিনের প্লটের আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। প্লটের আবেদন নিয়ে সমালোচনা শুরু হলে বিএনপির শীর্ষ পর্যায় থেকে অবশ্য রুমিনকে নির্ভার থাকতে বলা হয়। তবে দলের তৃণমূলের নেতাকর্মী ও দলের একটি অংশে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।

আরও পড়ুন...
রুমিনের প্লটের আবেদন নিয়ে আপত্তি নেই বিএনপির

/এসটিএস/টিটি/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম