রুমিন কোনও অন্যায় করেননি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৯, ১৯:৫৮আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০০:১৮

রুমিন কোনও অন্যায় করেননি: মির্জা ফখরুল

সংরক্ষিত মহিলা আসনের বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা সরকারের কাছে প্লট চেয়ে কোনও অন্যায় করেননি বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি এ-ও বলেছেন, প্লট চাওয়ার বিষয়টি রুমিনের জন্য ‘আন-ইথিক্যাল’ হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে কাজী জাফরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
জাতীয় পার্টি (জাফর) এই স্মরণসভার আয়োজন করে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ফেসবুকসহ পত্রপত্রিকাতে ড্রাম বাজিয়ে রুমিনের বিরুদ্ধে একটি অবস্থান তৈরি করার চেষ্টা হচ্ছে। রুমিন কোনও অন্যায় করেননি।’
তিনি বলেন, ‘হতে পারে বিষয়টি তার জন্য আন-ইথিক্যাল হয়েছে। কিন্তু রুমিন জোর গলায় পার্লামেন্টের ভেতর-বাইরে সবখানেই এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলেন। সুতরাং আমাদের এই চিন্তাভাবনার লোক যারা আছেন তাদের অনুরোধ করবো, দয়া করে আপনারা তার বিরুদ্ধে বা অন্য কারও বিরুদ্ধে কোনও কমেন্ট করবেন না।’ এতে আন্দোলনের ক্ষতি হবে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জালাল হায়দার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ প্রমুখ।

আরও পড়ুন...

রুমিনের প্লটের আবেদন নিয়ে আপত্তি নেই বিএনপির

/এইচএন/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম