বিএনপি বলছে খালেদা জিয়া অসুস্থ, হাসপাতাল বলছে আগের চেয়ে ভালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪

বিএনপি বলছে খালেদা জিয়া অসুস্থ, হাসপাতাল বলছে আগের চেয়ে ভালো দ্বিতীয়বারের মতো খালেদা জিয়াকে কারাগারে রেখে অনেকটা সাদামাটাভাবে রবিবার (১ সেপ্টেম্বর) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিএনপি। সাধারণত দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও র্যা লিতে উপস্থিত থাকতেন তিনি। তবে কারাগারে যাওয়ার পর থেকে তাকে ছাড়াই গত ২ বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন দলটির নেতাকর্মীরা।
এদিন প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি গতকাল (৩১ আগস্ট) খোঁজ নিয়েছি, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। হাঁটতে পারছেন না। তার ব্লাড পেশার ও সুগার নিয়ন্ত্রণে থাকছে না।’
তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২ মাসের তুলনায় আগের চেয়ে অনেক ভালো আছেন খালেদা জিয়া। তার ব্লাড পেশার ও সুগার নিয়ন্ত্রণে রয়েছে।’ নতুন করে তার কোনও সমস্যা হয়নি বলেও জানান তিনি।
বিএনপি সূত্রে জানা গেছে, সর্বশেষ গত শুক্রবার (৩০ আগস্ট) হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে পরিবারের ৫ সদস্য।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। গত ১ এপ্রিল থেকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম