পর্দা কেলেঙ্কারির কাছে বালিশকাণ্ড হেরে গেছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৮

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পর্দা কেনায় দুর্নীতির সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘একটি পর্দার মূল্য ৩৭ লাখ টাকা! এটি একটি হাসপাতালের জন্য কেনা হয়েছে। পর্দা কেলেঙ্কারির কাছে রূপপুরের বালিশকাণ্ড হেরে গেছে।’ শুক্রবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ব্যাঙের ছাতার মতো ব্যাংক দিয়েছে সরকার। আজ সব ব্যাংক মুখ থুবড়ে পড়ে আছে। আজকের পত্রিকায়ই আছে, অর্থমন্ত্রী বলেছেন হলমার্ককে আবার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ লুটেরাদের আবার অর্থনীতিতে নিয়ে আসা হবে। এটাই হচ্ছে এই সরকারের মূল চরিত্র। এরা লুটেরা।’ চারদিকে লুট চলছে বলেও তিনি মন্তব্য করেন।
এম. সাইফুর রহমানকে ক্ষণজন্মা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সাইফুর রহমানরা সবসময় জন্মান না। তারা ক্ষণজন্মা। জিয়াউর রহমান এই উজ্জ্বল নক্ষত্রকে তুলে নিয়ে এসেছিলেন। তিনি বটমলেস বাস্কেট থেকে বাংলাদেশকে সমৃদ্ধির বাংলাদেশের নিয়ে গেছেন।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘বিদেশিরা এখনও মনে করেন, জিয়াউর রহমানের জন্ম না হলে পলিটিক্সে বাংলাদেশ একটা ফেইলড স্টেটে পরিণত হতো।’

গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, ‘এই যে এখন যারা ছবি নিচ্ছেন, তারা হয়তো এক দুই মিনিট দেখাতে পারবে। এই দোষটা হচ্ছে নীতির দোষ, এই সরকারের দোষ। সরকার তাদের কথা বলতে দেয় না। সরকার চায় না যে সত্য কথা যাক।’

বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়াকে সরকার বন্দি করে রেখেছে একটি মাত্র কারণে। তিনি যদি বাইরে থাকেন, তাহলে এই লুটপাট চলবে না। এভাবে মানুষের অধিকারকে বিনষ্ট করতে দেবেন না। তিনি সব মানুষকে নিয়ে এটিকে প্রতিহত করবেন।’তিনি বলেন, ‘দেশের মানুষ খালেদা জিয়াকে মুক্ত করবে আনবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এবং তাদের প্রতিহত করবে।’
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম