ছাত্রদলের কাউন্সিলে আদালতের নিষেধাজ্ঞা: করণীয় নির্ধারণে বিকালে বিএনপির বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৬

বিএনপি

ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে হঠাৎ করেই  আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হওয়ায় স্তম্ভিত পুরো বিএনপি। উদ্ভূত এ পরিস্থিতিতে  শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে জরুরি বৈঠকে বসছেন দলটির নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা ও ছাত্রদলের কাউন্সিল পরিচালনা কমিটির সদস্যরা বৈঠকে অংশ নেবেন। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে খবর বের হয় যে, ছাত্রদলের কাউন্সিলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একইসঙ্গে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেওয়া হয় বিএনপির নয় জন নেতাকে। বৃহস্পতিবার ঢাকার ভারপ্রাপ্ত সিনিয়র চতুর্থ সহকারীজেলা জজ  ফারজানা আক্তার এ আদেশ দেন। পরে রাতেই বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন,  ‘ছাত্রদলের সহ ধর্মবিষয়ক সাবেক সম্পাদক আমান উল্লাহর করা মামলার পরিপ্রেক্ষিতে কাউন্সিল স্থগিতাদেশ সম্পূর্ণ অযৌক্তিক। এর পছনে সরকারের মাস্টারপ্ল্যান আছে।’

উল্লেখ্য, প্রায় ২৮ বছর পর ছাত্রদলের কাউন্সিল হওয়ার কথা ছিল আগামীকাল শনিবার (১৪ সেপ্টেম্বর)।

মামলার বাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের প্রসঙ্গে বৃহস্পতিবার রাতে ফজলুল হক মিলন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি ষড়যন্ত্রের শিকার। তাকে জোর করে এই মামলা করতে বলা হয়েছে। আমরা তার কোনও খোঁজ পাচ্ছি না। যেভাবে রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়, আমরা মনে করি, আমানকে দিয়ে তা-ই করানো হয়েছে। বিবেকবান সব মানুষই বোঝেন, এর পেছনে সরাসরি সরকারের হাত রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি আইনিভাবে ও রাজনৈতিকভাবে মোকাবিলা করবো।’

বিএনপির রাজনৈতিক সূত্রগুলো বলছে, ছাত্রদলের কাউন্সিলে আদালতের নিষেধাজ্ঞায় নেতাকর্মীরা স্তম্ভিত হয়ে পড়েছেন। বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ আগ্রহেই সরাসরি ভোটে কাউন্সিল করার সিদ্ধান্ত নেয় বিএনপি। সেই চিন্তা থমকে গেলো বলে মনে করছেন বিএনপির একজন দায়িত্বশীল নেতা।

দলের সূত্র বলছে, বিষয়টি রাজনৈতিকভাবে ও আইনিভাবেই মোকাবিলা করা হবে। শনিবার (১৪ সেপ্টেম্বর) কাউন্সিল করা হবে কিনা, এ নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে।

চেয়ারপারসনের কার্যালয়ের সূত্র জানায়, সিনিয়র নেতাদের বৈঠকের পর সংবাদ সম্মেলন করবেন মির্জা ফখরুল। দলের পরবর্তী সিদ্ধান্ত তিনি জানাবেন বলে আশা করা হচ্ছে।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম