পাবনার সেই ওসির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি খেলাফত মজলিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫১

খেলাফত মজলিস পাবনা সদরের ওসি ওবাইদুল হকের মধ্যস্থতায় অভিযুক্ত ধর্ষকের সঙ্গে নির্যাতিত নারীর বিয়ের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। এ ঘটনায় ওসিসহ জড়িতেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক।
শনিবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
সম্প্রতি পাবনা সদরে তিন সন্তানের এক মাকে অপহরণের পর গণধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়নি। উল্টো ওসি ধর্ষকদের একজনের সঙ্গে নির্যাতিত নারীর বিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।
বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে ওসির এ ভূমিকা ধর্ষকদের আরও প্ররোচিত করবে। যারা জনগণের জানমাল-ইজ্জতের রক্ষকদের বেআইনি কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা যায় না বলে বিবৃতিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ধর্ষকের সঙ্গে থানায় বিয়ে: ওসি প্রত্যাহার, এসআই সাময়িক বরখাস্ত

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম