প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করবে ছাত্রলীগ: সভাপতি নাহিয়ান

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫০

আল নাহিয়ান খান জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগ কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। রবিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এসময় নতুন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যও সেখানে উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘নেত্রী শেখ হাসিনা আমাদের দায়িত্ব দিয়েছেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা দেশনেত্রীর সঙ্গে কাজ করে যাবো। প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করার জন্য যেকোনও ধরনের পদক্ষেপ ছাত্রলীগ নেবে।’

আল নাহিয়ান খান জয় বলেন, ‘ছাত্রলীগকে আমরা একটি উচ্চ জায়গায় নিয়ে যেতে চাই। আমাদের প্রতি সবাই যেন পজিটিভ থাকেন, সে দিকে লক্ষ রেখে কাজ করে যাবো।’

ছাত্রলীগ সভাপতি আরও বলেন, ‘ছাত্রলীগের কারও বিরুদ্ধে যদি চাঁদাবাজি বা টেন্ডারবাজির অভিযোগের প্রমাণ পাওয়া যায় এবং কেউ যদি ছাত্রলীগের সুনাম নষ্ট করে, তবে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, আগামী ১০ মাসের মধ্যে সবগুলো কমিটি তৈরি করে একটি সুন্দর সম্মেলন উপহার দেওয়া। ছাত্রলীগকে নিয়ে যেন সাংবাদিকরা কোনও নেতিবাচক প্রশ্ন করতে না পারেন, আমরা সেই পর্যায়ে ছাত্রলীগকে নিয়ে যাবো। এটা বাস্তবায়ন করতে পারলে আমরা খুশি থাকবো।’

প্রসঙ্গত, শনিবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  সাংবাদিকদের বলেন,‘ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং গোলাম রাব্বানীকে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রথম সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়কে। একইসঙ্গে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।’ দায়িত্ব পাওয়ার পর এই প্রথম সংবাদ সম্মেলন করলেন নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য।  

 

/আইএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম