‘ছাত্রলীগের চাঁদাবাজি থেকে জনগণের চোখ সরাতে ছাত্রদলের কাউন্সিলে বাধা’

বাংলা ট্রিবিউন রিপোর্টে
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৯

রুহুল কবির রিজভী ছাত্রলীগের বিশাল চাঁদাবাজির খবর জনগণের চোখ থেকে দূরে সরানোর জন্য ছাত্রদলের কাউন্সিলে আদালতকে দিয়ে বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (১৫ সেপ্টেম্বর) ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে এক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভীর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

রিজভী বলেন, ‘‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৪৪৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প থেকে ৪ থেকে ৬ শতাংশ চাঁদা দাবি করেছিলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এই চাঁদাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেছেন ‘ঈদের খরচ হিসেবে ন্যায্য পাওনা’। এই চাঁদা দাবিকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কবিতর্ক এখন ‘টক অব দ্য কান্ট্রি’। ছাত্রলীগের এই বিশাল চাঁদাবাজির খবর জনগণের চোখ থেকে দূরে সরানোর জন্য ছাত্রদলের কাউন্সিলে আদালতকে দিয়ে বাধা দেওয়া হয়েছে। কাউন্সিলের ওপর নিষেধাজ্ঞায় আদালতের সুবিচার করা হয়নি। এটি গণতন্ত্রের ওপর মরণ আঘাত।”

খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় দীর্ঘ ১৯ মাস ধরে কারাগারে আটক করে রাখা হয়েছে বলে দাবি করে রিজভী বলেন, ‘এ সরকার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করছে। লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ৮৬ কোটি টাকা দুর্নীতির কারণে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।’

 

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান