শেষরাতেও লোকজন নিয়ে কাকরাইলের যুবলীগ কার্যালয়ে সম্রাট

রাফসান জানি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৩

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট

নেতাকর্মীদের নিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) শেষরাতেও যুবলীগ কার্যালয়ে অবস্থান করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। বুধবার রাতে দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া অস্ত্রসহ গ্রেফতার হওয়ার পর কাকরাইল কার্যালয়ে উপস্থিত হন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। তাদের ধারণা, চলমান অভিযানে গ্রেফতার হতে পারেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। সেজন্য তারা কার্যালয়ে অবস্থান নিয়েছেন। কার্যালয়ে অবস্থান করা একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। 

রাত ৩টার পরেও কার্যালয়ে নেতাকর্মীদের ভিড়ের কারণ জানতে চাইলে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বলেন, ‘আমার কাছে নেতাকর্মীরা প্রতিদিনই আসে। রাত ১টা-২টা পর্যন্ত থাকে। এটা নতুন কিছু না।’

অন্যদিনের তুলনায় কয়েকগুণ বেশি নেতাকর্মীর উপস্থিতি গ্রেফতার আতঙ্কের কারণে কিনা জানতে চাইলে সম্রাট বলেন, ‘আমি আতঙ্কিত নই। আইনত যদি কোনও সংশ্লিষ্টতা পায়, তাহলে অবশ্যই ব্যবস্থা নিতে পারে।’

রাতে কাকরাইল এলাকায় দায়িত্বরত রমনা থানার এসআই রঞ্জু মিয়া বলেন, ‘রাত ২টার দিকে কার্যালয়ের দুপাশে নেতাকর্মীদের দেখে এসেছি। তবে কোনও বিশৃঙ্খলা ছিল না।’

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে পদত্যাগের নির্দেশ দেওয়ার পর যুবলীগের কিছু নেতার কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (১৪ সেপ্টেম্বর) দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় যুবলীগের কয়েকজন নেতার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এরা শোভন-রাব্বানীর চেয়েও খারাপ।’

প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রকাশের চার দিনের মাথায় রাজধানীর বিভিন্ন এলাকায় চারটি ক্যাসিনোতে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে এবং ক্যাসিনোগুলো সিলগালা করা হয়েছে।

অভিযানে মোট ১৮২ জনকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জব্দ করা হয়েছে বিপুল অঙ্কের টাকা, মদ ও বিয়ারসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম।

ক্যাসিনোতে অভিযান ও দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেফতারের পর একই ইউনিটের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটও গ্রেফতার হতে পারেন−এমন তথ্য ছড়ায় নেতাকর্মীদের মধ্যে।

আরও পড়ুন: যুবলীগের কিছু নেতার উদ্দেশে প্রধানমন্ত্রী: এরা শোভন-রাব্বানীর চেয়েও খারাপ

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
হামজার পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগে বাংলাদেশি ফারহান
হামজার পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগে বাংলাদেশি ফারহান
সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলায় নতুন রণক্ষেত্র লোহিত সাগর
সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলায় নতুন রণক্ষেত্র লোহিত সাগর
শাহজালাল বিমানবন্দরে গেটের কাছে আগুন
শাহজালাল বিমানবন্দরে গেটের কাছে আগুন
মেট্রোস্টেশনের নিচে বোমা: নাশকতার ছক দেখছে পুলিশ
মেট্রোস্টেশনের নিচে বোমা: নাশকতার ছক দেখছে পুলিশ
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী