বিএনপি নেতা দুদুর বাড়িতে হামলা, নিন্দা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৭

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

বিএনপির ভাইস চেয়ারম্যান শামুসুজ্জামান দুদুর চুয়াডাঙ্গা শহরের বাসভবনে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজ সন্ধ্যায় আওয়ামী সন্ত্রাসী কর্তৃক বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বাড়িতে হামলায় ঘরের আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের সদস্যদের হুমকি কাপুরুষোচিত। মানুষের বাক স্বাধীনতা খর্ব করতে এই হামলার মাধ্যমে সারা দেশের মানুষকে সতর্কবার্তা দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ জনসমর্থনে নয়, সরাসরি গুণ্ডামির ওপর ভর করে দেশ শাসন করছে। তাদের অপশাসনে সারা দেশ নরকে পরিণত হয়েছে। শামসুজ্জামান দুদু সত্য উচ্চারণ করেন, মুক্ত কন্ঠে সরকারের অন্যায়গুলো তুলে ধরেন, তাই তার কণ্ঠকে রুদ্ধ করার জন্যই চুয়াডাঙ্গা তার শহরের বাসভবনে সন্ত্রাসীরা হামলা করেছে। আমি শামসুজ্জামান দুদুর বাড়িতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম