খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে যুবদলের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৪

ব্রাহ্মণবাড়িয়ায় ‍যুবদলের মানববন্ধন বিএনপির খালেদা জিয়ার মুক্তি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালান করেছে যুবদল। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সারাদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ধর্মের কল বাতাসে নড়ে। আজকে আওয়ামী লীগের যে দুঃশাসন, দুর্নীতি, নির্যাতন, নিপীড়ন, সেটি এখন অন্য কাউকে বলতে হচ্ছে না। নিজে নিজেই বাতাসে কল নড়া শুরু হয়েছে।’

রাতে যুবদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল এক সংবাদবিজ্ঞপ্তিতে বলেন, ‘‘খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারেরদাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে মানববন্ধন করেছে যুবদল।’’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুর, বরগুনা, চট্টগ্রাম উত্তর, টাঙ্গাইল, বরিশাল মহানগর, বরিশাল দক্ষিণ, নারায়ণগঞ্জ মহানগর, চট্টগ্রাম মহানগর, গাইবান্ধা, রাজশাহী, বান্দরবান, মাগুড়া, বাগেরহাট, জামালপুর, ব্রক্ষণবাড়িয়া, শরিয়তপুর, মানিকগঞ্জসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম