রাজনীতিতে সর্বস্তরের অন্তর্ভূক্তি না ঘটলে অস্থিতিশীল হবে বাংলাদেশ: নিশা দেসাই

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ এপ্রিল ২০১৪, ১৫:৫৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৫

জনগণের ব্যাপক মাত্রায় রাজনৈতিক অন্তর্ভূক্তি না ঘটলে বাংলাদেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেসাই বিসওয়াল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে এই কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র দফতর গতকাল বুধবার এই তথ্য জানায়। বাংলাদেশের সব ধর্ম, বর্ণ, লিঙ্গ ও শ্রেণী-পেশার লোকদের রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভূক্ত করার ওপর জোর দেন নিশা। তিনি বলেন, ‘বাংলাদেশকে বৃহৎ অর্থে রাজনৈতিক অন্তর্ভূক্তির জন্য চাপ দিচ্ছি আমরা। তা না হলে দেশটির স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যত হুমকির মুখে পড়বে।’ বাংলাদেশের প্রশংসা করে নিশা বলেন, ‘বাংলাদেশই একমাত্র স্থান যেখানে প্রেসিডেন্ট বারাক ওবামার উন্নয়ন লক্ষ্যমাত্রা-স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন, এর সবকটিই বাস্তবায়িত হচ্ছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশ শিশু ও মাতৃমৃত্যু হ্রাসের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাও অর্জন করতে পেরেছে। রানা প্লাজা ধস ও তাজরিন ফ্যাশন্স-এ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো বিশ্ব দেশটির শ্রমিকদের অপর্যাপ্ত সুবিধার দিকে নজর দেয়। ইউরোপীয় দেশগুলোকে সঙ্গে নিয়ে আমরা গার্মেন্টস খাতের উন্নয়নে দেশটির সরকারের সঙ্গে কাজ করেছি।’ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত এবং দুর্যোগ ও মানবিক ত্রাণ সংক্রান্ত সহযোগিতা বেড়েছে বলেও উল্লেখ করেন নিশা।

ফৌজিয়া /ফয়সল
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম