তারেক রহমান দেশের নেতৃত্ব দিতে প্রস্তুত : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০১৪, ১৬:০২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৩

বাংলাদেশে আগামী দিনের নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হবে না। তারেক রহমান দেশের নেতৃত্ব দিতে প্রস্তুত। কিন্তু আ’লীগে সেই নেতৃত্ব নেই। তাই তারেক রহমানের নাম শুনলে অনেকেরই গায়ে আগুন লেগে যায় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলে। এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল । মির্জা আব্বাস বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হলে রাজপথে আন্দোলনের বিকল্প নাই। তীব্র আন্দোলনের মাধ্যমেই তাকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদেরকে রাজপথে আন্দোলন করতে হবে। তিনি বলেন, তারেক রহমান লন্ডনে বসে অন্যকিছু করছেন না বরং দেশের ইতিহাস নিয়ে অধ্যয়ন করছেন। পড়াশুনা করে বইপত্র কোট করে তারপর কথা বলেছেন। নিজে থেকে কিছু বলেন নাই। তারেক রহমান ইতিহাসের দলিল দিয়ে কথা বলছেন বলেই আ’লীগের আতে ঘাঁ লেগেছে। তিনি বলেন, জিয়াউর রহমানই স্বাধীনতা ঘোষণা দিয়েছে। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য। বিএনপিই প্রকৃত মুক্তিযুদ্ধের দল, আ’লীগ নয়। শুধু বর্ডার পার হলেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না। তিস্তা অভিমুখে লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, পানির অভাবে মানুষরে জীবন জিবিকা বিপর্যস্ত। ভারত চতুর্দিকে বাধ দিয়ে আমাদের পানি পাওয়ার পথ বন্ধ করছে। আর এর প্রতবিাদে আগামীকাল লংমার্চ করা হবে। আমাদের সেখানেও নাকি বাধা দেওয়া হবে। এ কর্মসূচি দেশ ও জনগণের স্বার্থে, তাই আশা করছি আওয়ামী লীগ এতে বাধা না দিয়ে সহযোগিতা করবে। যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, যুবদলের নির্বাহী কমিটির সদস্য আলী আকবর হাওলাদার চুন্নু, যুগ্ম আহ্বায়ক জুবায়ের আজাদ, হারুন রেজা প্রমুখ।

এসআইএস/এএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম