জামায়াতে ইসলামীর গোপন বৈঠকে অভিযান চালিয়ে দলটির ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জের শ্রীনগরে রাত ১০টায় এ ঘটনা ঘটে। শ্রীনগর থানা ওসি শেখ মাহবুবুর রহমান জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা নিক্ষেপ করে দলটির কর্মীরা। তবে এতে কেউ আহত হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে ১১টি বোমা উদ্ধার করে এবং জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রেসিডেন্ট লাকনুর রহমান (৩০), রোকন চান্দু মিয়া(৪২), মোশাররফ শেখ (৫৫), মোহাম্মদ আলী নুর (৪৩), মোহাম্মদ শামীম মোল্লা (৪১), মোহাম্মদ ওমর ফারুখ মোল্লা (৫০), হাতেম আলী (৪২), মোহাম্মদ সেলিম শেখকে (২৮)আটক করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি শেখ মাহবুব।








