নূর হোসেনের সম্পদ এনবিআরে’র চোখে পড়ে না: মান্না

স্টাফ রিপোর্টার
০৪ মে ২০১৪, ১৬:১৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২০

নূর হোসেনের মতো একটা ট্রাকের হেলপার প্রাসাদের মত বাড়ি বানিয়েছেন। ব্যাংকে আছে কোটি টাকা। কিন্তু এই সম্পদের পাহাড় এনবিআরে’র চোখে পড়েনা। এনবিআর শুধু সাধারণ জনগণকেই তাদের লোক দেখানো ক্ষমতার আওতায় আনছে। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গুম, খুন ও অপহরণের বিরুদ্ধে নাগরিক ঐক্য আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের অভিযুক্ত এই নুর হোসেনের নামে থানায় ওয়ারেন্ট ছিল। অথচ স্থানীয় আওয়ামীলীগের নেতার নির্দেশে তাকে ওয়ারেন্ট থেকে মুক্তি দেওয়া হয়। এছাড়া তাকে দেশ প্রেমিকের সার্টিফিকেটও দেওয়া হয়েছে! সেই নুর হোসেনই আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। নারায়ণগঞ্জের সব গুম, খুন বিএনপি করছে— প্রধানমন্ত্রীর এমন বক্তব্য সম্পর্কে মান্না বলেন, যারা গুম ও হত্যার শিকার হয়েছে তারা সবাই তো আওয়ামী লীগের। আর যাদেরকে দায়ী করা হচ্ছে তারাও তো আওয়ামী লীগের। তাহলে প্রধানমন্ত্রীর কথার সাথে মিল থাকল কই? তিনি আরো বলেন, আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের পরই শীতলক্ষা নদীতে ৭টি লাশ ভেশে উঠে। তাহলে তিনি জনগণকে কিসের ওপর নির্ভর করে বলেন যে, চিন্তিত হওয়ার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে! শুধু দেশের কিছু কিছু জায়গায় অরাজকতা চলছে। ‘মিথ্যাবাজ মন্ত্রিসভা দেশবাসী চায় না’ উল্লেখ করে তিনি বলেন, জনগণ একটা সত্যবাদী মন্ত্রিসভা চায়, যারা গণতান্ত্রিক অধিকার দিবে, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিবে। কোনও মানুষই অস্বাভাবিক মৃত্যু চায় না। অপহরণ, গুম ও খুনের কারণে দেশবাসী চরম আতঙ্কে ভুগছে উল্লেখ করে মাহামুদুর রহমান মান্না বলেন, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে আজও একটা লাশ পাওয়া গেছে। বর্তমানে বাংলাদেশের যেখানে-সেখানে প্রতিনিয়ত গুম, খুন হচ্ছে। নদীগুলোতে ভেশে উঠছে লাশ। কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পরও সরকার নিরব। যারা অপরহরণ করছে তারা মনে করছে যে, তারা গুম, খুন করেই যাবে কিন্তু কেউই তাদের কিছু করতে পারবে না। মানববন্ধনে নাগরিক ঐক্যের নেতারাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসআইএস/একে
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম