খালেদাকে 'নোংরা' রাজনীতি বন্ধের আহ্বান কামরুলের

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ মে ২০১৪, ১৭:৩৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় আনার জন্য আবারও ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, ‌'বেগম জিয়া নারায়ণগঞ্জের ঘটনার জন্য র্যাব বিলুপ্ত করার কথা বলছেন। র্যাব বিলুপ্তির দাবির মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন সাম্প্রদায়িক শক্তিকে তারা আবার ক্ষমতায় আনতে চান।' মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আওয়ামী হকার্স লীগ আয়োজিত ‘চলমান রাজনীতির প্রেক্ষাপটে দেশ ও জাতির কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন খাদ্য মন্ত্রী। বাসস এ খবর জানায়। কামরুল ইসলাম নারায়ণগঞ্জের হত্যা নিয়ে ‌‌'নোংরা' রাজনীতি না করতে বেগম জিয়ার প্রতি আহবান জানান। সংগঠনের সভাপতি এসএম জাকারিয়া হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের সহ সভাপতি এমএ করিম, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

.
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম